২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খুবি ও কুয়েট খুলছে মঙ্গলবার

ঈদ ও পূজার ছুটি শেষে মঙ্গলবার থেকে ক্লাস শুরু হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2007, 02:03 PM

Updated : 26 Aug 2022, 08:49 PM

খুলনা, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঈদ ও পূজার ছুটি শেষে মঙ্গলবার থেকে ক্লাস শুরু হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। সোমবার বিশ্ববিদ্যালয় দুটির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার থেকে সেখানে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস, প্রশাসনিক কর্মকাণ্ড ও ছাত্রাবাসগুলো চালু হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ে গত ৯ অক্টোবর এবং কুয়েটে গত ১০ অক্টোবর থেকে ঈদ ও পূজার ছুটি শুরু হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/২০০২ ঘ.