ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো আবাসিক হল মঙ্গলবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে। বৃহস্পতিবার বিকেলে প্রাধ্যক্ষ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২০ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে সেনাসদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘাতের জের ধরে শুরু হওয়া বিক্ষোভ-সংঘর্ষের পরিপ্রেক্ষিতে ২২ আগস্ট রাতে দেশের সব বিশ্ববিদ্যালয় ও বিভাগীয় শহরগুলোসহ বিভিন্ন জেলার সব কলেজ বন্ধ করে দেওয়া হয়। এর কয়েকদিন পর সরকার বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার ব্যাপারে নির্দেশনা দেয়।
এর পরিপ্রেক্ষিতে ৮ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ঈদুল ফিতর ও দুর্গাপূজার ছুটির পর ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেয়। ২৩ অক্টোবর থেকে আবাসিক হলগুলো খুলে দেওয়ারও সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট। বৃহস্পতিবার প্রাধ্যক্ষ কমিটির সভায় হল খোলার সময়সূচি নির্ধারণ করা হয়।
সভার বিভিন্ন সিদ্ধান্তের বিষয়ে সূর্যসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সিরাজুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা হলে ঢুকতে পারবে। হল কর্তৃপক্ষ পরিচয়পত্র দেখে শিক্ষার্থীদের নির্দিষ্ট আসনে থাকার ব্যবস্থা করবে। এ জন্য হল প্রশাসন ২৩ অক্টোবরের আগেই সব প্রস্তুতি শেষ করবে।"
তিনি আরো বলেন, "কেবল বৈধ ছাত্ররাই হলে ঢুকতে পারবে। যারা ইতোমধ্যে পড়াশোনা শেষ করেছে তাদের হলে থাকতে দেওয়া হবে না। বৈধ ছাত্রদের কারো পরিচয়পত্র হারিয়ে গেলে অন্য কাগজপত্র দেখিয়ে নতুন পরিচয়পত্র সংগ্রহ করা যাবে।"
যারা এখনো আসন বরাদ্দ পায়নি তাদের জন্য সাত দিনের বিশেষ সুযোগ দেওয়া হবে জানিয়ে অধ্যাপক ইসলাম বলেন, "আসন বরাদ্দ পায়নি এমন শিক্ষার্থীরা যে কক্ষে অবস্থান করছে ওই কক্ষেই তাদের দ্বৈতাবাসিক করার ব্যবস্থা নেওয়া হবে। এজন্য হল খুলে দেওয়ার সাতদিনের মধ্যে যোগাযোগ করতে হবে।"
উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজের সভাপতিত্বে প্রাধ্যক্ষ কমিটির সভায় বিশ্ববিদ্যালয় খোলার পর ক্যাম্পাসে স্থিতিশীলতা বজায় রাখতে সবার সহযোগিতা চাওয়া হয়। পাশাপাশি শিক্ষার পরিবেশ নির্বিঘ
bdnews24