রাজশাহী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মুক্তিযোদ্ধা, নজরুল গবেষক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) এর অধ্যাপক ড. প্রীতি কুমার মিত্র হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার রাতে কাজলায় নিজের বাসায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর।
সোমবার দুপুরে রাজশাহী মহানগরীর পঞ্চবটি শ্মশানঘাটে অধ্যাপক মিত্রের শেষকৃত্য হয়। তিনি প্রায় দুই দশক ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।
অধ্যাপক প্রীতি কুমারের মৃত্যুতে রাবি উপাচার্য অধ্যাপক আলতাফ হোসেন ও উপ-উপাচার্য অধ্যাপক মামনুনুল কেরামত শোক প্রকাশ করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৪৩ ঘ.
bdnews24