২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির আটক শিক্ষকদের সর্বোত্তম সহানুভূতি দেখাতে অনুরোধ

ছাত্র বিক্ষোভের ঘটনায় গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষকের প্রতি সর্বোত্তম সহানুভূতি দেখাতে প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানকে অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2007, 05:11 PM

Updated : 26 Aug 2022, 08:44 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, অক্টোবর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ছাত্র বিক্ষোভের ঘটনায় গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষকের প্রতি সর্বোত্তম সহানুভূতি দেখাতে প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানকে অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার এ অনুরোধ জানিয়ে প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের কাছে চিঠি পাঠানো হয়। এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ সাংবাদিকদের বলেন, " আটক শিক্ষকদের প্রতি সর্বোত্তম সহানুভূতি দেখাতে প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের কাছে চিঠি পাঠানো হয়েছে।" তিনি জানান, শিক্ষকদের মুক্তির ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বোচ্চ মহলে আলোচনা চালিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ, গাড়ি ভাঙচুর, সেনা সদস্যের ওপর হামলার ঘটনায় পুলিশের করা মামলায় চার শিক্ষক গ্রেপ্তার হন। এরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সদরুল আমিন, সাধারণ সম্পাদক ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আনোয়ার হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হারুন অর রশিদ ও ফলিত পদার্থ বিজ্ঞান, ইলেক্টনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/ডিডি/এমএআর/এমএসবি/এমএইচবি/২২৫৬ ঘ.