ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে এসএসসি পরীক্ষা-২০০৬ এর ১ম ও ২য় বর্ষের চূড়ান্ত ফল বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। এবার পাশের হার ৩৮ দশমিক ২৭ শতাংশ।
বৃহস্পতিবার সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
তথ্য বিবরণীতে বলা হয়, এ বছর ১ম ও ২য় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়া ৪৪ হাজার ৯৩৬ জন শিক্ষার্থীর মধ্যে ১৬ হাজার ৩১ জন বা ৩৮ দশমিক ২৭ শতাংশ চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ ৪ পেয়েছে ৮৮ জন, জিপিএ ৩ দশমিক ৫ পেয়েছে ৭০৪ জন, জিপিএ ৩ পেয়েছে ৩ হাজার ৬১২ জন, জিপিএ ২ পেয়েছে ১১ হাজার ও জিপিএ ১ পেয়েছে ৬২৭ জন শিক্ষার্থী।
উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৮ হাজার ৯৬৬ জন পুরুষ ও ৭ হাজার ৬৫ জন নারী। পুরুষ ও নারী পরীক্ষার্থীদের উত্তীর্ণের হার ৩৭ ও ৪০ শতাংশ।
শিক্ষার্থীরা তাদের টিউটোরিয়াল কেন্দ্র থেকে পরীক্ষার ফল জানতে পারবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এসএনডি/ ২০০৫ ঘ.
bdnews24