২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের পরীক্ষা ২২ জানুয়ারি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের স্থগিত পরীক্ষাগুলো শুরু হচ্ছে আগামী ২২ জানুয়ারি থেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2007, 03:07 AM

Updated : 26 Apr 2022, 01:57 PM

সামাজিক বিজ্ঞান অনুষদ কার্যালয়ে মঙ্গলবার অনুষদের সকল বিভাগীয় চেয়ারম্যানদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হারুন-- অর-- রশীদ।

এদিকে কলা অনুষদের স্থগিত পরীক্ষা শুরু হচ্ছে ১৮ জানুয়ারি থেকে।

দুটি পরীক্ষা শুরুর ফলে অনুষ্ঠেয় অনার্স ফাইনাল ও মাস্টার্স পরীক্ষা পূর্বনির্ধারিত তারিখ থেকে প্রায় তিন মাস পিছিয়ে যাবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের নিয়মিত ক্লাশও শুরু হয়েছে।

এদিকে আগামী ২৬ জানুয়ারি থেকে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু  হচ্ছে ২০০৬-- ২০০৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। অন্যান্য ইউনিটের পরীক্ষা নির্ধারিত সময়সূচী অনুযায়ী অর্থাৎ ‘খ’ ইউনিটের ২ ফেব্র“য়ারি শুক্রবার, ‘গ’ ইউনিটের ১৬ ফেব্র“য়ারি শুক্রবার এবং ‘ঘ’ ইউনিটের পরীক্ষা ৯ ফেব্র“য়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে।