২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্থগিত কয়েকটি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2007, 04:14 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

রোববার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন সূচি অনুযায়ী ৮ জানুয়ারি স্থগিত চার বছর মেয়াদী ততৃীয় বর্ষ অনার্স পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামি ২৪ জানুয়ারি (বুধবার) এবং ৯ জানুয়ারির স্থগিত তিনবছর মেয়াদী অনার্স পার্ট-৩ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৫ জানুয়ারি (বৃহস্পতিবার)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অন্যান্য পরীক্ষার সময়সূচী অপরিবর্তিত থাকবে এবং ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ জানুয়ারির স্থগিত পরীক্ষার পুনঃনির্ধারিত সময়সূচী শীঘ্রই জানানো হবে। পরীক্ষা সংক্রান্ত এসব তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটেও (িি.িহঁ.বফঁ.নফ) পাওয়া যাবে।