ঢাবি ক ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ জানুয়ারি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৬-২০০৭ শিক্ষাবর্ষের ক ইউনিটের ভর্তি পরীক্ষা ১৯ জানুয়ারির বদলে ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার বলা হয়, অনিবার্য কারণবশতঃ ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে।
তবে অন্যান্য ইউনিটের পরীক্ষা পূর্ব-নির্ধারিত সময়সূচী অনুযায়ী অর্থাৎ ‘খ’ ইউনিটের ২ ফেব্র“য়ারি শুক্রবার, ‘গ’ ইউনিটের ১৬ ফেব্র“য়ারি শুক্রবার এবং ‘ঘ’ ইউনিটের পরীক্ষা ৯ ফেব্র“য়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে।
উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এতে আরও সিদ্ধান্ত নেওয়া হয়, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য পরীক্ষা ঘোষিত সময়সূচী অনুযায়ী আগামী ১৮ জানুয়ারি থেকে যথারীতি অনুষ্ঠিত হবে। ১৭ জানুয়ারি পর্যন্ত যে সব পরীক্ষা স্থগিত রয়েছে সেগুলোর পরিবর্তিত সময়সূচী শিগগির ঘোষণা করা হবে। পূর্ব ঘোষিত সময়সূচীর অন্যান্য অংশ অপরিবর্তিত থাকবে।
