২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে আবারও অচলাবস্থা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন করে অচলাবস্থা সৃষ্টির আশংকা দেখা দিয়েছে। পাঁচ দফা দাবিতে ছাত্রলীগ লাগাতার ছাত্র ধর্মঘট আহবান করায় ঈদের পর বিশ্ববিদ্যালয় খোলার প্রথম দিন থেকেই একাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে বলে আশংকা করা হচ্ছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2007, 02:15 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

ঈদের ছুটির পর গত বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। প–র্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী রোববার থেকে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা। কিন্তু বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে প–র্ণ সহাবস্থান, র‌্যাগের অভিযোগে অভিযুক্ত ৬ ছাত্রের শাস্তি প্রত্যাহার, ছাত্র নির্যাতনকারী শিক্ষকদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ, শামীম হত্যার বিচার বিভাগীয় তদন্তসহ পাঁচ দফা দাবিতে এ দিন থেকে লাগাতার ছাত্র ধর্মঘট আহবান করেছে।

বৃহস্পতিবার প্রক্টরিয়াল বডির সাথে নিস্ফল আলোচনার পর ছাত্রলীগ নেতারা লাগাতার ধর্মঘটের কর্মস–চি ঘোষণা করেন। দাবি প–রণ না হওয়া পর্যন্ত তাদের কর্মস–চি অব্যাহত থাকবে বলে ছাত্রলীগ নেতারা জানিয়েছেন।

এদিকে, র‌্যাগের অভিযোগে শাস্তি প্রাপ্ত ৬ জন ছাত্র বৃহস্পতিবার প্রক্টরিয়াল কমিটির সঙ্গে দেখা করে। একটি মৌলবাদী সংগঠনের ইচ্ছায় প্রশাসন এই হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে তারা জানান।

এদিকে সেই সময়ের দায়িত্বরত প্রক্টর ড. মো. সাজেদুল করিমের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির জোর প–র্বক তাদের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়েছেন বলে বহিস্কৃত ছাত্ররা জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম আমিনুল ইসলামের সঙ্গে বার বার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রাজু বলেছেন, “আমাদের দাবি যৌক্তিক। দাবি প–রণ না হওয়া পর্যন্ত ছাত্রলীগ আন্দোলনে থাকবে।”