২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১৬ দিনের ছুটি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ঈদুল আযহা, বড়দিন ও শীতকালীন ছুটি সোমবার থেকে শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2006, 10:40 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

১৬ দিনের ছুটি শেষে আগামী ১০ জানুয়ারি বিশ্ববিদ্যালয় খুলবে। তবে ১৩ জানুয়ারি থেকে ক্লাস ও পরীক্ষা শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

এ দিকে বিশ্ববিদ্যালয়ের ৭টি বিভাগে পূর্ব নির্ধারিত পরীক্ষা থাকলেও হল প্রশাসন রোববার দুপুর একটা থেকে বিশ্ববিদ্যালয়ের সব হল বন্ধ করে দিয়েছে। ফলে বিপাকে পড়েছে ওই সব বিভাগের ছাত্রছাত্রীরা।

ছাত্রছাত্রীরা জানিয়েছে, তারা হল বন্ধ এক দিন পিছিয়ে দিতে হল প্রাধ্যক্ষ কাউন্সিলের সভাপতি ড. শহীদ মোহাম্মদ জেওয়ান এর কাছে দরখাস্ত দিয়েছিল। কিন্তু ছাত্রছাত্রীদের আবেদন বিবেচনা করা হয়নি।