২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে শিবিরের ভিডিও শো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী ও নবাব আব্দুল লতিফ হলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মগজ ধোলাই করতে শিবির ক্যাডারা ভিডিও শো শুরু করেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2006, 07:40 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

শিক্ষার্থীরা অভিযোগ করেছে, বুধবার রাতে শিবির ক্যাডাররা তাদের রুম থেকে জোর করে ধরে এনে ২৮ অক্টোবর ঢাকায় জামায়াত-শিবির কর্মীদের ওপর ১৪ দলের হামলার ভিডিও চিত্র দেখতে বাধ্য করেছে।

শিক্ষার্থীরা এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। পর্যায়ক্রমে অন্যান্য হলেও এ ভিডিও দেখানো হবে বলে শিবির জানিয়েছে।

শিবিরের রাবি শাখা সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সাইদী হলে ভিডিও দেখানোর সত্যতা স্বীকার করেন।

লতিফ হলের প্রভোস্ট ড. আসলাম হোসেন টিভি রুম দখল করে শিবিরের ডকুমেন্টরি দেখানোর বিষয়ে কিছু জানেন না বলে জানান। আমীর আলী হলের প্রভোস্টকে কথা বলার জন্য পাওয়া যায়নি।