২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেডিকেল ভর্তির ওপর স্থগিতাদেশ তুলে নেওয়া হয়েছে

মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রমের ওপর কোনো স্থগিতাদেশ এখন নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2006, 08:50 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ২০০৬-২০০৭ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি কার্যক্রম ৬ সপ্তাহের জন্য স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ বৃহস্পতিবার আপিল বিভাগ স্থগিত করে দিয়েছে।

বৃহষ্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন, বিচারপতি ফজলুল করিম ও বিচারপতি জয়নাল আবেদীনের আপিল বিভাগ এই আদেশ দেয়।

গত ২৭ নভেম্বর হাইকোর্ট মেডিকেল ভর্তি পরিক্ষার্থী তানভির আহমেদসহ ৫ ছাত্রের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ভর্তি কার্যক্রম স্থগিত করে দেয়।

ওই আদেশের বিরুদ্ধে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণরা আবেদন করলে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করে দেয়।

রিট আবেদনে বলা হয়েছিল, গত ১৭ নভেম্বর সকাল ১০টায় ভর্তি পরীক্ষা শুরুর আট ঘন্টা আগে ঢাকার একটি ফ্যাক্সের দোকান থেকে চট্টগ্রামের জনৈক রাজীবের নিকট ৭ পৃষ্ঠার প্রশ্নপত্র পাঠানো হয়। প্রশ্ন পত্র ফাঁস হয়ে যাওয়ায় নিম্ন মানের ছাত্ররা টাকার বিনিময়ে প্রশ্নপত্র সংগ্রহ করে ভর্তি পরীক্ষায় অংশ নেয়। একারণে উচ্চ মেধাসম্পন্ন ছাত্ররা পরীক্ষায় অকৃতকার্য হয়। রিটকারী পক্ষে সুপ্রিম কোর্টে শুনানিতে অংশ নেন আজমালুল হোসেন।

কৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ ও ড. এম জহির।