কড়া নিরাপত্তায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা
চরমপন্থী সংগঠন জনযুদ্ধের হুমকি ও ক্যাম্পাস থেকে বোমা উদ্ধারের পর মঙ্গলবার কড়া নিরাপত্তায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের স্নাতকোত্তর (চূড়ান্ত) এবং আল–কুরআন বিভাগের চতুর্র্থ বর্ষের পরীক্ষা হয়েছে।
শিক্ষার্থীরা জানান, হুমকির প্রেক্ষিতে কক্ষে প্রবেশের সময় মেটাল ডিটেক্টর দিয়ে তাদের দেহ তল্লাশি করা হয়।
বিভাগের শিক্ষকরা জানান, পরীক্ষা বন্ধের দাবিতে নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠন জনযুদ্ধ উভয় বিভাগের সভাপতিকে চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেয়। এছাড়া সোমবার অর্থনীতি বিভাগের সভাপতির কক্ষের সামনে থেকে বোমা উদ্ধারের কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কঠোর নিরাপত্তা ব্যাবস্থা নেয়।
