২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবির অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে আরও ৩ ছাত্রীর লিখিত অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমানের কাছে সোমবার দুপুরে বাংলা বিভাগের আরও তিন ছাত্রী শিক্ষক গোলাম মোস্তফার বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ পেশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2006, 07:05 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

এ খবরের সত্যতা স্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে গঠিত সত্যাসত্য যাচাই কমিটির সদস্য নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. ফারজানা ইসলাম।

কমিটির আরেক সদস্য ফার্মের্সী বিভাগের অধ্যাপক সাকিনা সুলতানা বলেন, পরে এ বিষয়ে আরও অনেক কিছু জানা যাবে।

এর আগে বাংলা বিভাগের শিক্ষার্থীরা গোলাম মোস্তফার ক্লাস-পরীক্ষা বর্জন শুরু করেন।

তারা উপাচার্যের কাছে লিখিত অভিযোগে বলেন, অভিযুক্ত শিক্ষকের বিচার না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা তার ক্লাস বর্জন করবে।

১৬ ডিসেম্বরের মধ্যে গোলাম মোস্তফাকে অপসারণ না করলে শিক্ষার্থীরা বিভাগের অন্য শিক্ষকদেরও ক্লাস-পরীক্ষা বর্জনসহ প্রশাসনিক ভবন ঘেরাও করবে বলে জানানো হয়।

এর আগে বাংলা বিভাগের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান ধর্মঘট পালনসহ মিছিল সমাবেশ করেন।

ওই শিক্ষকের শাস্তির দাবীতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট। এছাড়া মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি পালন করবে প্রগতিশীল ছাত্রজোট।