ইউল্যাবের শীর্ষ স্নাতকরা পেলেন স্বর্ণপদক
স্নাতকে সেরা কৃতিত্বের জন্য শিক্ষার্থীদের স্বর্ণপদক দিয়ে পুরস্কৃত করেছে ইউল্যাব।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান শিক্ষার্থীদের হাতে এ পদক তুলে দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত বছরে অনুষ্ঠিত ইউল্যাবের অনলাইন সমাবর্তনে ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের রাদিয়া আল রশিদ, জ্যাকলিন পিউ বোস, শামায়েল মর্তুজা ও এস এ এম রায়হান স্বর্ণপদকের জন্য মনোনীত হন।
ইউল্যাবের ক্যাম্পাসে অনুষ্ঠিত এ পদক বিতরণ অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তুজা, ট্রেজারার অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার লে. কর্নেল ফয়জুল ইসলাম (অব), ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের প্রধান অধ্যাপক আরিফা গনি রহমান উপস্থিত ছিলেন।
