ঢাবি ছাত্র ইউনিয়নের নেতৃত্বে শিমুল-আদনান
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের নতুন সভাপতি হিসেবে শিমুল কুম্ভকার এবং সাধারণ সম্পাদক হিসেবে আদনান আজিজ চৌধুরী নির্বাচিত হয়েছেন।
সংসদের ৩৪তম সম্মেলনে ৫৯ জন কাউন্সিলরের সরাসরি ভোটের মাধ্যমে ২৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। দীর্ঘ ১৩ ঘণ্টা কাউন্সিল অধিবেশনের পর ১২ মার্চ বিকেল ৩টায় নতুন কমিটি ঘোষিত হয় বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদ জামিল, মেঘমল্লার বসু, শ্যামজিৎ পাল শুভ্র, আব্দুল করিম, মাঈন আহমেদ ও সাদনান সাকিব। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন ফাহিম শিহাব রেওয়াজ, লেনিক চাকমা, রিপিয়ন চাকমা, মাসুম রানা জয়, সাদ আহমেদ ও কাশফিয়া হাসান মৌরী।
সাংগঠনিক সম্পাদক হিসেবে রুদ্র রায়, কোষাধ্যক্ষ পদে বিষ্ণু পন্ডিত, দপ্তর সম্পাদক অর্ণি আনজুম, শিক্ষা ও গবেষণা সম্পাদক রেহমান খালেদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক চমক চক্রবর্তী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আকিফ আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক নিজাম উদ্দিন হৃদয়, সমাজকল্যাণ সম্পাদক তানহা তানজিন এবং ক্রীড়া সম্পাদক হিসেবে এন্টন চাকমা নির্বাচিত হয়েছেন।
কমিটিতে সদস্য হিসেবে আছেন- প্রদ্যুৎ সরকার, দিগন্ত দাস, সানজিদা সুলতানা ও সাখাওয়াত ফাহাদ।
কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি সাখাওয়াত ফাহাদ। কাউন্সিল পরিচালনা করেন সংসদের বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক রাগীব নাঈম।
কাউন্সিলে কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে ছাত্র ইউনিয়নের মূল অংশের সভাপতি ফয়েজ উল্লাহ এবং বিদ্রোহী অংশের সভাপতি নজির আমিন চৌধুরী জয় দুজনই উপস্থিত ছিলেন।
