২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্ট্যামফোর্ডে একুশ স্মরণ

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2022, 06:16 PM

Updated : 02 Aug 2022, 02:58 PM

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানান উপ-উপাচার্য, ডিন, চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা।

রাতে অনলাইনে ‘একুশের চেতনায় বাংলা ও বাঙালি’ শিরোনামে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ইউনুছ মিয়া, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কামরুজ্জামান মজুমদার সেখানে বক্তব্য দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিল্ম ও মিডিয়া বিভাগের সহকারী অধ্যাপক সাকিরা পারভীন।