২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে নতুন শহীদ মিনার

ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির নতুন শহীদ মিনারের উদ্বোধন হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2022, 02:30 PM

Updated : 25 Oct 2022, 10:15 AM

সোমবার রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যম্পাসে নানা আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিনসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীরা সকালে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

প্রভাতফেরি শেষে সংক্ষিপ্ত সমাবেশে ফরাসউদ্দিন বলেন, “এই শহীদ মিনার নির্মাণের ফলে আমাদের শিক্ষার্থীরা সহজেই একুশের চেতনাকে ধারণ করতে পারবে। তাদের মধ্যে দেশপ্রেমের আদর্শে সততার বীজ রোপিত হবে।”

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির সদস্যরা, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে অংশ নেন বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।