২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘এসইউজেএফ জার্নালিস্ট অ্যাওয়ার্ড’ পেলেন ৭ সাংবাদিক

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের আয়োজনে ‘এসইউজেএফ জার্নালিস্ট অ্যাওয়ার্ড’ পেয়েছেন সাত সাংবাদিক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2022, 06:47 PM

Updated : 02 Aug 2022, 02:53 PM

গত ৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে তাদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেওয়া হয় বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এই সাত গণমাধ্যমকর্মী স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়েরই সাবেক শিক্ষার্থী। তাদের মধ্যে ২০২০ সালের এসইউজেএফ জার্নালিস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন ডেইলি স্টারের আল-মাসুম মোল্লা, নিউ এজের আহম্মদ ফয়েজ ও সমকালের জাহিদুর রহমান।

আর চ্যানেল টোয়েন্টিফোরের মোর্শেদ হাসিব হাসান, বিবিসির সানজানা চৌধুরী, যমুনা টেলিভিশনের হাবিব রহমান ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের ওমর ফারুক ২০২১ সালের অ্যাওয়ার্ড পেয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক জাফর ওয়াজেদ।

অন্যদের মধ্যে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সদস্য রুমানা হক রিতা, উপ-উপাচার্য অধ্যাপক ইউনুছ মিয়া, সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কাজী আব্দুল মান্নান, রেজিস্ট্রার আব্দুল মতিন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু, সাম্প্রতিক দেশকালের সম্পাদক ইলিয়াস উদ্দিন পলাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।