২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দায়িত্বে নিজামউদ্দিন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন ড. নিজামউদ্দিন আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2022, 05:18 PM

Updated : 02 Aug 2022, 02:52 PM

বুধবার তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেছেন বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক নিজামউদ্দিন আহমেদকে চার বছরের জন্য এই পদে নিয়োগ দিয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

এর আগে তিনি বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।