২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএপিতে সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) সাইবার নিরাপত্তার সুযোগ ও চ্যালেঞ্জ এবং সাইবার সিকিউরিটি ট্রেনিং বুটক্যাম্পের উপর আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2022, 07:11 PM

Updated : 28 Apr 2022, 11:37 PM

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাইবার সিকিউরিটি ক্লাব আয়োজিত ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ার সাইবার সিকিউরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা হাজী আমিরউদ্দিন বিন আব্দুল ওয়াহাব।

তিনি বলেন, সাইবার নিরাপত্তা ই-কমার্স সাইটগুলোর জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আজকের অনলাইননির্ভর সমাজে ডেটা নিরাপত্তা অত্যন্ত জরুরি বিষয় । বর্তমানে সাইবার অপরাধীরা অত্যন্ত সক্রিয় ও স্মার্ট।

“ফলে সাইবার নিরাপত্তা এবং হ্যাকারদের থেকে ডেটা রক্ষা করার জন্য রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নেওয়া উচিত।”

তথ্যপ্রযুক্তি নিরাপত্তায় বিভিন্ন খাতের এবং প্রয়োজনীয় কাজের ক্ষেত্রগুলো তুলে ধরা হয় ওয়েবিনারে।

ইউএপি এর ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সুলতান মাহমুদের সভাপতিত্বে ওয়েবিনারে আরও বক্তব্য দেন সিইসি বিভাগের প্রধান রাজিবুল ইসলাম, সাইবার সিকিউরিটি ক্লাবের আহবায়ক মুহাম্মদ তৌফিকুর রহমান, সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি খান মোহাম্মদ কায়সার, সাইবার সিকিউরিটি ক্লাবের সভাপতি ঈমাম হোসেন প্রমুখ।