২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইইউবিতে ‘গ্রীন জিনিয়াস’ বিজয়ীদের পুরস্কার বিতরণ

তরুণদের পরিবেশ রক্ষা আন্দোলনে সম্পৃক্ত করার লক্ষ্যে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি,বাংলাদেশের (আইইউবি) গ্রীন প্ল্যানেট ক্লাবের আয়োজনে এবং স্কুল অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের সহায়তায় অনুষ্ঠিত হল ‘গ্রীন জিনিয়াস সিজন-২’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2019, 11:50 PM

Updated : 18 Aug 2022, 04:59 PM

মঙ্গলবার রাজধানীর বসুন্ধরায় আইইউবি অডিটোরিয়ামে ক্লাবের বার্ষিক এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় বিভাগ থেকে আইইউবির তাহসিন রহমান,স্কুল ও কলেজ বিভাগ থেকে সাউথ ব্রিজ স্কুলের ফাইরুজ সামিয়া চ্যাম্পিয়ন হয়।

বিজয়ীদের হাতে সনদ,ক্রেস্ট ও নগদ ২৫ হাজার টাকা তুলে দেয়া হয়। 

স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রকৃতি ও পরিবেশ বিষয়ে সচেতন করার মাধ্যমে পরিবেশ রক্ষায় ভবিষ্যত নেতৃত্ব তৈরি করাই ‘গ্রীন জিনিয়াস’ আয়োজনের প্রধান লক্ষ্য ।

অনুষ্ঠানে কৃষি ব্যক্তিত্ব শাইখ সিরাজ প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে নিজের অভিজ্ঞতা তুলে ধরে নিজের উদ্ভবনী শক্তিকে সমাজের কল্যাণে কাজে লাগানোর জন্য শিক্ষার্থীদের আহবান জানান তিনি।

দেশের প্রাকৃতিক সম্পদ বিশেষ করে সুপেয় পানি রক্ষায় সকলকে আরও মিতব্যয়ী হওয়ার আহবান জানান বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের ডিন অধ্যাপক মো. আব্দুল খালেক।

এক পরীক্ষার কথা উল্লেখ করে তিনি জানান,ট্যালকম পাউডারের ব্যবহার জরায়ুর ক্যান্সারের ঝুঁকি ৮০ ভাগ পর্যন্ত বাড়িয়ে দেয়।

আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত শক্তি কাজে লাগানোর পরামর্শ দেন অধ্যাপক ডিন স্কুল অব বিজনেসের অধ্যাপক আমিনুল করিম।

সমাজের উন্নয়ন হয় না এমন কোন ব্যবসায়িক উদ্যোগ বা প্রকল্প থেকে সকলকে দূরে থাকারও আহবান জানান তিনি।

অনুষ্ঠানে এনভায়রনমেন্টাল সায়েন্সের বিভাগীয় প্রধান ড. আয়াজ রাব্বানী,স্কুল অব বিজনেসের অধ্যাপক জয়নাল আবেদীন, আইইউবির বিভিন্ন স্কুলের ডিন,সিনিয়র শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।