২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির ‘খ’ ইউনিটের ফল মঙ্গলবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন বিভাগগুলোতে ভর্তিতে ‘খ’ ইউনিটের পরীক্ষার ফল মঙ্গলবার প্রকাশিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2018, 05:23 PM

Updated : 08 Apr 2022, 07:04 PM

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার দুপুর ১টায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।

আনুষ্ঠানিক ফল প্রকাশের পর উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে ভর্তিচ্ছুরা তাদের ফল জানতে পারবেন।

এছাড়া যে কোনো মোবাইল ফোন থেকে DU<>Kha<>Roll টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।

গত ২১ সেপ্টেম্বর শুক্রবার ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

'খ' ইউনিটের ২ হাজার ৩৮৩ টি আসনের বিপরীতে এবার ভর্তিচ্ছুর সংখ্যা ৩৫ হাজার ৭২৬ জন। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে ভর্তির লড়াইয়ে অংশ নেন ১৫ জন প্রার্থী।