২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক আনোয়ার হোসাইনকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2017, 08:46 PM

Updated : 19 Aug 2022, 04:37 PM

এই অধ্যাপককে আগামী চার বছরের জন্য বিশেষায়িত এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দিয়ে সোমবার আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এতে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে মেয়াদ শেষ হওয়ার আগেই এই নিয়োগ বাতিল করতে পারবেন।

“উপাচার্য হিসেবে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সব সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।”

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুস সাত্তারের মেয়াদ গত ৬ এপ্রিল শেষ হয়।

শীর্ষ পদটি ৩৯ দিন ফাঁকা থাকার পর এই বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিল সরকার।