২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউআইটিএস ‘হ্যাকাথন’ প্রতিযোগিতা রোববার

কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ‘হ্যাকাথন’ আয়োজন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2017, 11:51 PM

Updated : 19 Aug 2022, 04:36 PM

‘বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস’ উপলক্ষে রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে শনিবার প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, প্রতিযোগিতায় সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বাছাই করা শিক্ষার্থীদের ৫০টি দল অংশ নেবে।

বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) প্রতিযোগিতার ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে।

আগামী ১৭ মে আন্তর্জাতিকভাবে ‘বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস’ পালিত হবে। এ বছর দিবসটির স্লোগান ‘বিগ ডাটা ফর বিগ ইমপেক্ট’।