তরুণ উদ্যোক্তাদের সহায়তায় সরকারকে এগিয়ে আসার আহ্বান
দেশের তরুণ উদ্যোক্তাদের সহায়তায় সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বেসিসের সভাপতি ও বাফকমের আহ্বায়ক মোস্তাফা জব্বার।
রোববার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের দেশের তরুণ উদ্যাক্তাদের নিয়ে আয়োজিক ‘ডিজিটাল স্টার্ট-আপ সম্মেলনে এই আহ্বান জানান তিনি।
তথ্যপ্রযুক্তি খাতের দেশীয় তরুণ উদ্যোক্তাদের নিয়ে এ সম্মেলন আয়োজন করেছে বাণিজ্য সংগঠনগুলোর ঐক্যবদ্ধ প্লাটফর্ম বাংলাদেশ অ্যালায়েন্স ফর ফেয়ার কম্পিটিশন (বাফকম) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইটি সোসাইটি।
বেসিসের সভাপতি মোস্তাফা জব্বার বলেন, “আমরা আমাদের তরুণদের ভবিষ্যৎ নিশ্চিত করতে চাই; কারণ আমাদের অনেক তরুণ তারকাদের দেখতে পাই। আমরা এই মাসে যাত্রা শুরু করেছি, এই যাত্রা হবে আমাদের বিজয়ের যাত্রা।
“বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশের হাওয়া বিক্রি করে হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে, তারা আবার বলছে- বাংলাদেশকে 'এই পরিমাণ' সাহায্য করছি।”
বিদেশি কোম্পানিগুলো দেশের জাতীয় সম্পদ দিয়েই আয় করছে মন্তব্য করে তিনি বলেন, “তারা এই দেশের হাওয়ার জন্য এতো টাকা আয় করেছে; সেটা আমাদের টাকা।এই হাওয়া হচ্ছে তরঙ্গ। আমার জাতীয় সম্পদ তোমাকে দিয়েছে। এই সম্পদ আমাদের রক্ষা করতে হবে।
“সরকার কাছে বলব, তরুণদের জন্য সেটা ভেবে দেখতে। দেশের তরুণ উদ্যোক্তাদের এই বিদেশি কোম্পানিদের এজেন্ট হিসেবে কাজ করতে হচ্ছে, তাদের দ্রব্য বিক্রি করতে হচ্ছে। তাতে দেশের বাজার বিদেশির হাতেই চলে যাচ্ছে।"
দেশের তরঙ্গ ব্যবহার করে হাজার কোটি টাকা আয় করলেও বিদেশি কোম্পানিগুলো দেশের তরুণ উদ্যোক্তাদের জন্য ইনভেস্ট করছে না অভিযোগ করে মোস্তফা জব্বার বলেন, “আর নয়, এবার প্রতিরোধ করতে হবে।”
তথ্য প্রযুক্তির বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সরকারি ও স্বায়ত্বোশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানে দেশের তরুণদের নিয়োগ দেওয়ার কথা বলেন বেসিস সভাপতি।
তিনি বলেন, “একদিন আমার পার্সপোটের মেয়াদ বাড়তে পার্সপোর্ট অফিসে গেলাম। সেদিন অফিস থেকে আমাকে বলা হলো যে, কয়েকদিন সময় লাগবে। কেন লাগবে, ডেটা টার্নসফার হতে সময় নেয় মেশিন।
“তবে ওই অফিসারকে বলেছিলাম, বিদেশি আপ কিনে যদি কয়েকদিন দেড়ি করতে হয়। ১০০ কোটি টাকা দিয়ে আপনারা বিদেশ থেকে কিনে এনেছেন, দেশের ছেলেদের দুই কোটি টাকা দিলেই সেটা সম্ভব হয়, তারা দ্রুত কাজও করবে।
“আরেকটি গল্প হলো বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি ঘটনা নিয়ে; ব্যাংকের এক ডেপুটি গর্ভনরকে বলেছিলাম, বিদেশিদের ওপর নির্ভর করে থাকেন আপনারা, দেশের বিশ-পঁচিশ বৎসরের তরুণ দেশ নিরাপত্তা দিতে পারবে।”
বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি রাসেল টি আহমেদের সঞ্চানায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির, বিডিজবস ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মাশরুর, ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালের জেনারেল পার্টনার শামীম আহসান, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী, প্রথম আলোর যুব সমন্বয়ক মুনির হাসান, ই-ক্যাবের সভাপতি রাজিব আহমেদ ও এমসিসিআইর পরিচালক হাবিবুল্লাহ এন করিম ।
