২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসা সংক্রান্ত প্রতিযোগিতা ‘ব্র্যান্ডউইটজ’ শুরু ১৭ নভেম্বর

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের সর্ববৃহৎ ব্যবসা প্রতিযোগিতা ‘ব্র্যান্ডউইটজ ২০১৬’ শুরু হচ্ছে আগামী ১৭ নভেম্বর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2016, 12:00 AM

Updated : 12 Apr 2022, 03:17 AM

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইনস্টিটিউটের (আইবিএ) কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইবিএ -এর পরিচালক অধ্যাপক এ কে এম সাইফুল মজিদ।

অনলাইন প্রতিযোগিতার মাধ্যমে ব্র্যান্ডউইটজ ২০১৬ এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

অধ্যাপক সাইফুল মজিদ জানান, ‘ব্র্যান্ডউইটজ ২০১৬’ উপলক্ষে এ বছর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রোড-শোর আয়োজন করা হবে। এই রোড-শোর মধ্যদিয়ে উৎসব সম্পর্কে বিভিন্ন তথ্যপ্রদান ও শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানো হবে।

এ প্রতিযোগিতা, শিক্ষার্থীদের একটি শিক্ষামূলক আলোচনায় অংশগ্রহণের মাধ্যমে ব্যবসায়িক বাস্তবিক জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করে দেবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নোমান গ্রুপের নির্বাহী পরিচালক কে এম মাসুদুর রহমান, ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক রেজাউল কবীরসহ অন্যরা।

নোমান গ্রুপের পৃষ্ঠপোষকতায় এই প্রতিযোগিতায় ৪০টির বেশি টিম অংশ নেবে বলে জানান আয়োজকরা। আগামী চার-পাঁচ সপ্তাহজুড়ে কয়েকটি ধাপে বিভিন্ন ক্যাম্পাসে উৎসবটি পরিচালিত হবে।

এই প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানতে communication.club@iba-du.edu –এ ইমেইল করা যাবে।