ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির অ্যালামনাই পুনর্মিলনী
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির অ্যালামনাইদের পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটশন মিলনায়তনে আয়োজিত ‘স্টুডেন্ট-অ্যালামনাই কংগ্রেস ২০১৬’ শিরোনামের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
অ্যালামনাইদের উদ্দেশে তিনি বলেন, “সবাইকে মন্ত্রী হতে হবে না, কিন্তু সবাইকে দেশ প্রেমিক হতে হবে। যে পেশাতেই নিয়োজিত হন না কেনো আপনার মধ্যে দেশ প্রেম থাকতে হবে। বুকের মধ্যে দেশপ্রেম না থাকলে হেরে যাবেন।
“কবি-সাহিত্যিকদের নাম মানুষ মনে রাখে, কিন্তু রাজনীতিবিদের নাম কেউ মনে রাখে না। আপনি আপনার পথে হাঁটুন, নিজের পথ নিজেই রচনা করুন।”
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইউসুফ এম ইসলাম, বৃটিশ কাউন্সিল বাংলাদেশ-এর উপ-পরিচালক জিম স্কার্থ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির নির্বাহী পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান উপস্থিত ছিলেন।
