জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ‘ডি’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত) ভর্তি পরীক্ষার ফলপ্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের নোটিস বোর্ড ও ওয়েবসাইটে (www.jnu.ac.bd) ফল পাওয়া যাবে।
সোমবার ফল প্রকাশের বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এই ইউনিটের ৫৯০টি আসনের (মানবিক৩৬০,বিজ্ঞান ১৪৪, বাণিজ্য ও অন্যান্য ৮৬ ) বিপরীতে সাত হাজার ৩৬০জন শিক্ষার্থীর মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।
