২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথের ভর্তিতে ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের স্নাতক প্রথম বর্ষের ভর্তিতে ‘সি’ ইউনিটের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2016, 07:54 PM

Updated : 20 Aug 2022, 01:49 PM

সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য অনুষদের ৫৬০টি আসনের বিপরীতে এক হাজার ৫১০ জন পরীক্ষার্থী প্রাথমিকভাবে ভর্তির ন্যূনতম যোগ্যতা অর্জন করেছে।

অনুষদের এই ৫৬০ আসনের মধ্যে এইচএসসির বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ৪৯০টি এবং অন্যান্যা বিভাগের শিক্ষার্থীদের জন্য ৭০টি আসন রয়েছে।

আর ঘোষিত ফলে এক হাজার ৫১০ জন শিক্ষার্থীদের মধ্যে বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি পাস করে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ১২৮২  জন শিক্ষার্থী ও অন্যান্য বিভাগের ২২৮ জন পরীক্ষার্থী রয়েছে।

এর আগে বিকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৬০টি আসনের বিপরীতে ৯৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ভর্তির প্রাথমিক যোগ্যতা অর্জন করেছেন বলে জানানো হয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আলম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তি বিকাল ৪টার দিকে পাঠানো হয়েছিল।

এর প্রায় তিন ঘণ্টা পর সন্ধ্যা পৌনে ৭টার দিকে একই দপ্তরের সহকারী পরিচালক সাইফুল ইসলামের স্বাক্ষরে পাসের সংখ্যা বাড়িয়ে সংশোধিত ফলের কথা জানানো হয়।

এবার ‌‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ২৭ হাজার ৮২৫ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন।

বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (www.jnu.ac.bd) ফল পাওয়া যাবে।