সহ শিক্ষার জন্য ঢাবি উপাচার্যকে গার্হস্থ্য অর্থনীতির ছাত্রীদের স্মারকলিপি
নিজেদের কলেজে ছাত্রদেরও ভর্তির (সহ-শিক্ষা) দাবিতে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রীরা।
রোববার দুপুর পৌনে ১২টায় উপাচার্যের কার্যালয়ে গিয়ে অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের হাতে চার সদস্যের একটি প্রতিনিধি দল এ স্মারকলিপি তুলে দেন।
প্রতিনিধি দলে ছিলেন- ছাত্রী নাদিয়া ইয়াসমিন, শিমু দাশ, মনিকা নূর ও ইসরাত জাহান প্রিয়াঙ্কা।
স্মারকলিপিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত এই কলেজের ছাত্রীরা ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকেই সহ-শিক্ষা কার্যক্রম চালুর দাবি জানান।
স্মারকলিপি নিয়ে অধ্যাপক আরেফিন সিদ্দিক সাংবাদিকদের বলেন, “সহ-শিক্ষা কার্যক্রম চালু করতে পারে মন্ত্রণালয়। সহ-শিক্ষা কার্যক্রম চালু করবে কি না, এটি মন্ত্রণালয়ের এখতিয়ার।”
