ঢাবি ছাত্র ইউনিয়নে নতুন কমিটি
ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সংসদের নতুন কার্যকরী কমিটিতে তুহিন কান্তি দাস সভাপতি ও মো. ফয়েজ উল্ল্যাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার সংগঠটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তুহিনকে সভাপতি ও ফয়েজ উল্ল্যাহকে সাধারণ সম্পাদক করে ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের ৩১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
তুহিন কান্তি দাস (ফাইল ছবি)
এছাড়া সাংগঠনিক সম্পাদক অস্মিতা ফরিদ, কোষাধ্যক্ষ নির্ঝর কান্তি পাল, প্রচার প্রকাশনা সম্পাদক সাখাওয়াত ফাহাদ, দপ্তর সম্পাদক শিপন দে, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খাইরুল ইসলাম শুভ, সাংস্কৃতিক সম্পাদক শুভ্রা গোস্বামী, ক্রীড়া সম্পাদক সাগর তালুকদার, শিক্ষা ও গবেষণা সম্পাদক রাগীব নাইম ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে রাজীব দাস কমিটিতে এসেছেন।
