জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি শুরু বুধবার
হলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে বুধবার ঈদের ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
ছুটি শেষে আগামী ২০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় খুলবে বলে সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
হলের দাবিতে আন্দোলনের কারণে গত এক মাস ধরে এই বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিয়মিত হচ্ছিল না। আন্দোলনে দ্বিধাবিভক্তির পর কয়েক দিন আগে কিছু ক্লাস শুরু হয়েছে।
