২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিবাদের বিরুদ্ধে ঢাবি পরিবারের কর্মসূচি

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টিতে সোমবার সমাবেশ ও মানববন্ধন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2016, 05:29 PM

Updated : 20 Aug 2022, 01:15 PM

বৃহস্পতিবার সকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সভায় এ কর্মসূচির সিদ্ধান্ত হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে।

উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে করণীয়’ শীর্ষক ওই সভা অনুষ্ঠিত হয়।

বিবৃতি বলা হয়, “সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী এই কর্মসূচিতে অংশ নেবেন।”

সভায় অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মো. ইমদাদুল হক, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

এছাড়া বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, প্রক্টর, অফিস প্রধান, অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী সমিতি, কারিগরি কর্মচারী সমিতি এবং চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের নেতারাও সভায় উপস্থিত ছিলেন।