জগন্নাথের ভর্তি পরীক্ষা শুরু ২৩ সেপ্টেম্বর
কলা ও আইন অনুষদভুক্ত বি ইউনিটের পরীক্ষার মাধ্যমে ২৩ সেপ্টেম্বর শুরু হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ সেপ্টেম্বর বি ইউনিটের (কলা ও আইন অনুষদ), ২৪ সেপ্টেম্বর ই ইউনিটের (নাট্যকলা বিভাগ, সংগীত বিভাগ ও চারুকলা বিভাগ), ৩০ সেপ্টেম্বর সি ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ), ২১ অক্টোবর এ ইউনিটের (বিজ্ঞান অনুষদ এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া ২৮ অক্টোবর ডি ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
সকল ইউনিটের পরীক্ষা শুরু হবে বিকাল সাড়ে ৩টায়।
