২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির ভর্তি পরীক্ষা শুরু ২৩ অক্টোবর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৩ অক্টোবর থেকে শুরু হবে। চলবে ২৭ অক্টোবর পর্যন্ত।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2016, 05:09 PM

Updated : 20 Aug 2022, 01:00 PM

এবার ভর্তি পরীক্ষায় গতবার অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন না।

শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে ভর্তি উপ-কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত হয়েছে।

এবার নয়টি অনুষদের অধীনের ৫৬টি বিভাগে এবং দুটি ইনস্টিটিউটের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি করা হবে।

খুব শিগগিরই আবেদন জমাসহ ভর্তি সংক্রান্ত অন্যান্য প্রক্রিয়ার বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (একাডেমিক) আসলাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী এ বছরের ভর্তি পরীক্ষায় ২০১৬ সালে পাস করা শিক্ষার্থীরাই শুধু অংশ নিতে পারবে। ২০১৫ সালে পাস শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে না।”