২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়েটে চালু হচ্ছে ‘মাল্টিপারপাস টিল্টিং ফ্লুম’

সমুদ্রের ঢেউয়ের গতিপ্রকৃতি, পানি প্রবাহের বৈশিষ্ট্য ও নদীর পলির হার নিরুপণে চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উদ্বোধন হতে যাচ্ছে ‘মাল্টিপারপাস টিল্টিং ফ্লুম’।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2016, 08:48 PM

Updated : 11 Oct 2022, 08:06 PM

আগামী বুধবার চুয়েটের সেমিনার হলে দেশের সর্ববৃহৎ এ ফ্লুমটির উদ্বোধন হবে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এতে বলা হয়, নেদারল্যান্ডের আর্থিক সহায়তায় এক কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ওয়ার্কশপে এ ফ্লুমটির স্থাপন করা হবে।

‘মাল্টিপারপাস টিল্টিং ফ্লুম’র সাহায্যে সমুদ্রের ঢেউয়ের প্রবণতা, গতিপ্রকৃতি, পানি প্রবাহের বৈশিষ্ট্য, নদীতে পলি জমার হারসহ নানাবিধ পরীক্ষা চালানো যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ বিষয়ক গবেষণা ও পানিসম্পদ সম্পর্কিত বিভিন্ন গবেষণায় এ ফ্লুমটি কাজে আসবে।

ফ্লুমটির উদ্বোধনীতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক রফিকুল আলম ও বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ড দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ক্যারেল দি গ্রুফের উপস্থিত থাকার কথা রয়েছে।