তনুর জন্য কর্মসূচি চবিতেও
কলেজছাত্রী সোহাগী জাহান তনুর খুনি গ্রেপ্তারের দাবিতে সারাদেশের মতো প্রতিবাদ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও।
হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে রোববার দেশব্যাপী ছাত্র ধর্মঘটের অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মিছিল-সমাবেশ করেছে বাম ছাত্র সংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্রজোট।
সকালে ছাত্রজোটের একটি মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জারুল তলায় সমাবেশ করে।
বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সভাপতি আনোয়ার সাদাতের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেল, বিশ্ববিদ্যালয় ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক ফজল হাবীব
কুমিল্লা সেনানিবাসে এই হত্যাকাণ্ডের পর ১৩ দিন পার হলেও জড়িত কাউকে গ্রেপ্তার করতে না পারায় পুলিশের সমালোচনা করেন তারা।
