ঢাবির জগন্নাথ হলের ছাদ থেকে ‘পড়ে গিয়ে’ কর্মচারীর মৃত্যু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাদ থেকে পড়ে হল মেসের এক কর্মচারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
নিহত পলাশ বসুর (২৩) বাড়ি গোপালগঞ্জ। তিনি হলের রসনা বিলাস মেসে কাজ করতেন।
জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক অসীম সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে জগন্নাথ হলের সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ভবনের (নতুন ভবন) ছাদ থেকে ভবনের সামনে পড়ে যান পলাশ।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
কর্মচারী পলাশ রাত সাড়ে ৮টার দিকে বৃষ্টি নামার ঠিক আগে ওই ভবনের ছাদ থেকে পড়ে যান বলে জানান হল শিক্ষার্থীরা।
লিটন হাওদার নামে ওই মেসের আরেক কর্মচারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পলাশ অনেক নিরিবিলি ছেলে; কারো সাথে কোনো ঝগড়া বিবাদ করে না।মেসের রান্না শেষে মেস থেকে বাইরে বের হয়ে যায়।”
