২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি ছাত্র ইউনিয়নের নতুন কমিটি

সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2016, 03:30 PM

Updated : 20 Aug 2022, 12:05 PM

মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে ২৬তম সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের প্রথম সভাপতি এ কে এম মোস্তাফিজুর রহমান।

তন্ময় ধরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি লাকী আক্তার।

তিনি বলেন, “মুক্তিযুদ্ধের শিক্ষাব্যবস্থা আজও বাস্তবায়িত হয়নি।বিশ্ববিদ্যালয়ে গবেষণাসহ সব কিছুর বাণিজ্যিকীকরণ হচ্ছে।

“চতুর্থ শ্রেণির কর্মচারী থেকে শুরু করে সব পর্যায়ে নির্বাচন হচ্ছে। কিন্তু যাদের জন্য বিশ্ববিদ্যালয়, সেই ছাত্রদের সংসদ নির্বাচন বন্ধ রাখা হয়েছে।”

তিনি অবিলম্বে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান।

উদ্বোধনী অনুষ্ঠানের পর একটি শোভাযাত্রা ক্যাম্পাসের এলাকা ঘুরে ক্যাফেটেরিয়া চত্বরে শেষ হয়।

বিকালে রুদ্ধদ্বার কাউন্সিল অধিবেশনে সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।

এতে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ৪০তম আবর্তনের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী দীপাঞ্জন সিদ্ধান্ত কাজল। সাধারণ সম্পাদক হয়েছেন ৪১তম আবর্তনের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবিদ সরকার সোহাগ।

নতুন কমিটির অন্য নেতারা হলেন- সহ-সভাপতি ইমরান নাদিম ও অনার্য রায়হান, সহ-সাধারণ সম্পাদক সৌমিত্র সাহা পার্থ ও মো. শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান, কোষাধ্যক্ষ নজির আমিন চৌধুরী জয়, দপ্তর সম্পাদক সিয়াম রায়হান, সাংস্কৃতিক সম্পাদক মিতুল মাহমুদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাজ্জাদ সারোয়ার সায়েম, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক শাদ আশরাফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুল ইসলাম অনিক, ক্রীড়া সম্পাদক নাজমুল হাসান নাইম, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক মীর রুম্মান ওয়ালি এবং সমাজ কল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক সোয়েব।

সদস্যরা হলেন- তন্ময় ধর, সর্দার জাহিদুল ইসলাম, নাহিদ তাসনিয়া জাহান রিয়া, নাইমুল আলম মিশু, সালমান মাহফুজ, রাকিবুল হক ও জিসান জামিল।