২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথে ছাত্র ফ্রন্টের নতুন কমিটি

মেহরাব আজাদকে সভাপতি এবং কিশোর সরকারকে সাধারণ সম্পাদক করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নতুন কমিটি গঠন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2016, 12:56 AM

Updated : 20 Aug 2022, 11:53 AM

বুধবার সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার তৃতীয় সম্মেলনে ১১ সদস্যের নতুন কমিটি হয়।

সম্মেলন উদ্বোধন করেন ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সাইফুজ্জামান সাকন।

বিদায়ী সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহরাব আজাদের পরিচালনায় সম্মেলন অনুঠিত হয়।

নতুন কমিটি ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে ও চারণ সাংস্কৃতিক কেন্দ্রের পরিবেশনায় গান, নাচ, আবৃত্তি এবং নাটক পরিবেশিত হয়।