২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে সিউমুনা সম্মেলন

বিশ্বব্যাপী উদ্বাস্তু সমস্যার সমাধানে তরুণদের মতামত তুলে ধরতে শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেসন্স (সিউমুনা ) ২০১৬ সম্মেলন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2016, 12:24 AM

Updated : 20 Aug 2022, 11:50 AM

বুধবার বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদের মিলনায়তনে শুরু হওয়া এ সম্মেলন চলবে তিনদিন।

“সমুন্নত মানবতা, উদ্বাস্তুদের সুরক্ষা” এই প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া সম্মেলন উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে দক্ষ কূটনৈতিক তৈরিতে এ সম্মেলন সফল হবে বলেই আশা করছি। তরুণদের কণ্ঠে উদ্বাস্তু সমস্যার সমাধান শুনতে আমি আগ্রহী।”

এই সম্মেলনে অংশগ্রহণ করছেন প্রায় ৪০০ জন। এর মধ্যে বাংলাদেশ ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ভারত, নেপাল, আফগানিস্তানসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা রয়েছেন।

বাংলাদেশের ৪৫টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। এদের মধ্যে যেমন রয়েছেন মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের প্রতিনিধি, তেমনি রয়েছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরাও।

সম্মেলনে জাতিসংঘের আটটি গুরুত্বপূর্ণ অঙ্গ সংস্থার আদলে আলোচনার বিষয়বস্তু সাজানো হয়েছে আটটি কমিটিতে।

সিউমুনার সেক্রেটারি জেনারেল ইজাজ মাহমুদ ফুয়াদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চবি এম বি এ এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ওবাইদুর রহমান ফারুকী এবং সাধারণ সম্পাদক আ ন ম ওয়াজেদ আলী। এছাড়া প্ল্যানারি প্রেসিডেন্ট হিসেবে উপস্থিত ছিলেন সিউমুনা প্রেসিডেন্ট এস এম মোত্তাকিন।