২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথের ‘এ’ ইউনিটের সাক্ষাৎকার সোমবার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম সেমিস্টারে ‘এ’ ইউনিটের বিজ্ঞান শাখার বিভিন্ন বিভাগের শূন্য আসন পূরণের জন্য সোমবার দ্বিতীয় দফা সাক্ষাৎকার নেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2016, 05:55 PM

Updated : 20 Aug 2022, 11:42 AM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে বৃহস্পতিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

৩,৩৩৬ থেকে ৬,০০০ পর্যন্ত মেধাক্রমধারীদের মধ্যে ভর্তিচ্ছুদের ১ ফেব্রুয়ারি সকাল ৯টায় ‘এ’ ইউনিটের ডিন কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

মেধাক্রম অনুসারে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের ২ থেকে ৪ ফেব্রুয়ারি মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।