২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথের ‘বি’ ইউনিটের তৃতীয় মেধাতালিকা প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদ) বিষয়ভিত্তিক তৃতীয় মেধাতালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2016, 03:59 PM

Updated : 20 Aug 2022, 11:33 AM

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘বি’ ইউনিটের মানবিক শাখার মেধাক্রম ৬৫২ থেকে ১১৮৭ পর্যন্ত, বিজ্ঞান শাখার ১৬১ থেকে ৩২৪ পর্যন্ত এবং বাণিজ্য ও অন্যান্য শাখার ৭৯ থেকে ২৪৮ পর্যন্ত মেধাক্রমধারীদের মধ্যে নির্বাচিত প্রার্থীরা তৃতীয় মেধা তালিকায় মনোনীত হয়েছেন।

মনোনীতদের আগামী ১৪ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে ভর্তি সম্পন্ন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

‘বি’ ইউনিটের তৃতীয় মেধাতালিকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটট jnu.ac.bd -তে পাওয়া যাবে।

গত বছরের ১০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের কলা ও আইন অনুষদে ভর্তিতে 'বি' ইউনিটের পরীক্ষা নেওয়া হয়, যাতে প্রতি আসনের বিপরীতে প্রায় ৫৬ জন পরীক্ষার্থী অংশ নেয়।

পুরনো খবর:

জবির ‘বি’ ইউনিটে প্রতি আসনে ভর্তিচ্ছু ৫৬ জন