২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে ভর্তি: বর্ধিত ফি বাতিলের দাবি ছাত্রফ্রন্টের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তিতে বিভিন্ন বিভাগের উন্নয়ন ফি বৃদ্ধির নিন্দা জানিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানিয়েছে ছাত্রফ্রন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2016, 11:40 AM

Updated : 20 Aug 2022, 11:30 AM

রোববার বিশ্ববিদ্যালয় ছাত্রফ্রন্টের এক বিবৃতিতে বলা হয়, “ছাত্র স্বার্থবিরোধী এ ধরনের কাজ নৈতিকতার সর্বোচ্চ পীঠস্থান হিসেবে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যায় না। মৌলিক অধিকার হিসেবে শিক্ষার আর্থিক দায়িত্ব রাষ্ট্রের নেওয়া উচিত। কিন্তু তা না করে এই ধরনের ফি বৃদ্ধি শোষকদের ‘টাকা যার, শিক্ষা তার’ নীতিকেই সমর্থন করে।”

এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নও বিভাগ উন্নয়ন ফি বৃদ্ধির নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছিল।

ওই বিবৃতিতে বলা হয়, চলতি বছর ‘বিভাগ উন্নয়ন ফি’র নামে অর্থনীতি বিভাগে দুই হাজার পাচঁশ টাকা, রসায়ন, উদ্ভিদ বিজ্ঞান ও প্রাণিবিজ্ঞান বিভাগে দুই হাজার টাকা, ভূগোল ও পরিবেশ বিভাগে এক হাজার টাকা এবং লোক প্রশাসন ও নৃ-বিজ্ঞান বিভাগে ৫০০ টাকা করে নেওয়া হচ্ছে।

এছাড়া বায়োটেকনোলজি ও জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে ‘কুপন ফি’ এর নামে দুই হাজার টাকা, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে ‘ছাত্র সংসদ ফি’ এর নামে এক হাজার টাকা বাড়ানো হয়েছে বলে ছাত্র ইউনিয়নের বিবৃতিতে বলা হয়।