২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী পুনর্মিলনী ২২ জানুয়ারি

আসছে বছরের ২২ জানুয়ারি হতে যাচ্ছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2015, 04:54 PM

Updated : 22 Aug 2022, 02:19 PM

কলেজ প্রাঙ্গণে এই পুনর্মিলনী হবে বলে মঙ্গলবার শিক্ষা প্রতিষ্ঠানটির সাবেক ছাত্রদের সংগঠন 'ওল্ড রেমিয়ানস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (ওআরডব্লিউএ)’ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে এতে বলা হয়, ওইদিন বেলা আড়াইটায় নিবন্ধনের মাধ্যমে কলেজ অডিটোরিয়ামে পুনর্মিলনীর আনুষ্ঠানিকতা শুরু হবে।

এরপর বিকাল ৪টায় শুরু হবে ওআরডব্লিউএ’র বার্ষিক সাধারণ সভা।

সভার শেষে সংগঠনের নতুন কমিটি নির্বাচন করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।