২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেকৃবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2015, 11:39 PM

Updated : 22 Aug 2022, 02:17 PM

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শাদাত উল্লা শনিবার রাত ১১টায় ফল ঘোষণা করেন বলে রাতে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়েছে, শেকৃবির ওয়েবসাইটের www.sau.edu.bd পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নোটিস বোর্ড থেকেও ফল জানা যাবে।

মূল মেধা তালিকা থেকে ২৮ ও ২৯ ডিসেম্বর শিক্ষার্থীদের ভর্তি করা হবে। ক্লাস শুরু হবে ৫ জানুয়ারি।

অপেক্ষমাণ তালিকা থেকে ৩১ ডিসেম্বর ভর্তি করা হবে। অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তিচ্ছুদের ৩০ ডিসেম্বর দুপুর ২টায় উপস্থিত হয়ে রেজিস্ট্রারের কার্যালয়ে প্রবেশপত্র জমা দিতে হবে। এদিনই মেধাক্রম অনুসারে ভর্তিযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (১৮ ডিসেম্বর) শেকৃবির ভর্তি পরীক্ষায় ২২ হাজার ১২৪ জন শিক্ষার্থী অংশ নেন।

এবার কৃষি অনুষদে ৩৫০ জন, ত্রগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদে ৭৫ জন এবং এনিম্যাল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদে ৭৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।