২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইবিএ'র ২৮৮ গ্র্যাজুয়েটের সম্মাননা শনিবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে (আইবিএ) গ্র্যাজুয়েট ২৮৮ শিক্ষার্থীর আনুষ্ঠানিক সম্মাননার আয়োজন করেছে আইবিএ কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2015, 06:15 PM

Updated : 25 Apr 2022, 02:18 PM

শনিবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এই সম্মাননা অনুষ্ঠান হবে বলে শুক্রবার এক সংবাদ সম্মেলনে আইবিএ’র পরিচালক অধ্যাপক এ কে এম সাইফুল মজিদ জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের আইবিএ সম্মেলন কক্ষে বেলা ১১টার দিকে আয়োজিত এই সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আর গ্রাজুয়েট বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান।

এতে বিবিএ’র ১৯তম ব্যাচের ১০৪ জন, এমবিএন’র ৪৯তম ব্যাচের ১৩০ জন এবং ইএমবিএ’র ১৬ ও ১৭ তম ব্যাচের ৫৪ জন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হবে।

আন্তর্জাতিক অনেক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের আইবিএ'র গ্র্যাজুয়েটরা নিজেদের 'অত্যন্ত দক্ষ' হিসেবে তুলে ধরছে মন্তব্য করেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সাইফুল মজিদ।

তিনি বলেন, "একই সঙ্গে দেশের ব্যবসা ক্ষেত্রের উন্নয়নে আমাদের গ্র্যাজুয়েটরা অবদান রাখছে।"