জগন্নাথে ভর্তি: ‘ই’ ইউনিটের প্রথম তালিকা প্রকাশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির ‘ই’ ইউনিটের প্রথম মনোনয়ন তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
এছাড়া ‘সি’ ইউনিটের দ্বিতীয় মনোনয়ন তালিকা এবং প্রথম মাইগ্রেশন তালিকাও প্রকাশ করা হয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘ই’ ইউনিটের চারুকলা বিভাগে ১ থেকে ৪০, ড্রামা বিভাগে ১ থেকে ৩০ এবং মিউজিক বিভাগে ১ থেকে ৩০ পর্যন্ত মেধাক্রমের শিক্ষার্থীদের আগামী ১৭ থেকে ২২ ডিসেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে।
‘সি’ ইউনিটের দ্বিতীয় মনোনয়ন তালিকায় নির্বাচিতদের ১৩ থেকে ১৭ ডিসেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে।
মনোনয়ন ও মাইগ্রেশনসহ ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (jnu.ac.bd) পাওয়া যাবে।
