ঢাবিতে গণিত ও ইলেকট্রনিক্স অলিম্পিয়াড
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে জাতীয় গণিত ও ইলেকট্রনিক্স অলিম্পিয়াড।
শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে দুটি অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
এর মধ্যে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ফলিত গণিত বিভাগের উদ্যোগে ‘৭ম জাতীয় আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড’- এর চূড়ান্ত পর্ব বিশ্ববিদ্যালয়ের এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে এবং বাংলাদেশ ইলেকট্রনিক্স সোসাইটির উদ্যোগে ‘প্রথম বাংলাদেশ ইলেকট্রনিক্স অলিম্পিয়াড’ অনুষ্ঠিত হয় কার্জন হল চত্বরে।
বিশ্বাঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তিনি গণিতে পারদর্শিতা অর্জনের কথা বলেন।
তিনি বলেন, গণিতের ভাষায় একাত্তরে মুক্তিযুদ্ধের ৩০ লাখ মানুষ শহীদ হয়েছেন, যা বিশ্বের কাছে গণহত্যা হিসেবে বিবেচিত।
“এই গণহত্যাকে গণিতের ভাষার বিশ্লেষণ করলেই আমরা দেখতে পারব ৩০ লাখ মানুষকে নয় মাস ১১ দিনেই পাকিস্তানিরা হত্যা করছে, দিনে কত জনকে হত্যা করেছে সেটা ভাগ করলেই বোঝায়।”
দিনব্যাপী ‘প্রথম বাংলাদেশ ইলেকট্রনিক্স অলিম্পিয়াডে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইলেকট্রনিক্স সোসাইটির সভাপতি অধ্যাপক এম লুৎফর রহমান, সহ-সভাপতি অধ্যাপক রেজাউল করিম মজুমদার, কোষাধ্যক্ষ অধ্যাপক সুব্রত কুমার আদিত্য প্রমুখ।
